|
Getting your Trinity Audio player ready...
|

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আইয়ুব আলী (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারমারা ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী ওই গ্রামের বাসিন্দা মো. ঝরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের দাবি, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও ঋণের চাপের মধ্যে ছিলেন।
তবে তার মৃত্যুর সঙ্গে এসব বিষয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :