শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দাখিল প্রাইভেট পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু

অনলাইন ডেস্ক / ৭৩ প্রকাশিত সময়:
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

২০২৬ শিক্ষাবর্ষের দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ শুরু হয়েছে। প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষা দিতে পারবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মাদরাসা শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের দাখিল প্রাইভেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া কয়েকটি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে।

নির্দেশাগুলো হলো, শুধু ২০২৬ শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষার কেন্দ্রস্থিত মাদরাসা থেকে দাখিল প্রাইভেট রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণ করা যাবে; দাখিল প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের বয়স সর্বনিম্ন ১৯ বছর (১ জানুয়ারী ২০২৬ তারিখে)। রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণ ফি জমা দেওয়া যাবে ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আবেদনের সঙ্গে কয়েকটি কাগজ সংযুক্ত করতে হবে। তা হলো- মাদরাসার প্যাডে রেজিস্ট্রার বরাবর দাখিল (প্রাইভেট) পরীক্ষা-২০২৬ এর রেজিস্ট্রেশন ও ফরম পূরণের জন্য আবেদন; মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার বরাবর সোনালী ব্যাংকের ২৪১ টাকা রেজিস্ট্রেশনের জন্য এবং ফরমপূরণের জন্য ১৯২৫ টাকার পেঅর্ডার; টটলিস্ট; পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি (ছবির পিছনে টটলিস্টের ক্রমিক নং, শিক্ষার্থীর নাম ও মাদরাসা প্রধানের সত্যায়ন থাকবে); জন্ম নিবন্ধন কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; আবেদনের মূল কপিসহ দুই সেট রেজিস্ট্রেশন শাখায়, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে বোর্ডে এসে হাতে হাতে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারিত, চাকরিরত প্রার্থীদের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ঠিক থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে রেজিস্ট্রেশন ও ফরমপূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফরমপূরনের জন্য যেকোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিলের ক্ষমতা মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করেন, ডাকযোগে রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়, প্রাইভেট পরীক্ষার্থীরা শুধুমাত্র সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, প্রাইভেট পরীক্ষার্থী অতিরিক্ত বিষয় নিতে পারবেন না।


More News Of This Category