মাগুরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ আক্তার হোসেন হার্টের অপারেশন করে শুয়ে আছেন ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালের বেডে এখন পর্যন্ত দলীয় নেতা কর্মী বা এমপি মন্ত্রী কেউ তাকে দেখতে যাননি।
ঝালকাঠিতে ফুটবলপ্রেমী ব্রাজিল সমর্থকদের আনন্দ উল্লাস শোভাযাত্রা
ফরিদপুরের কানাইপুরে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য প্রেরণ
ফরিদপুর সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত
বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত ফরিদপুর জেলা প্রতিনিধি
আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রধানমন্ত্রী কর্তৃক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ
মনিগ্রাম ইউনিয়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন, নেতৃত্বে বিএনপি নেতা হেলাল উদ্দিন রিয়াল


বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রতিনিধি
সনাতনী ঐক্য ধারার উদ্যোগে বন্ধু কুন্ডে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গোয়ালচামট শ্রীধাম শ্রী অঙ্গনের অবস্থিত বন্ধু কুন্ডে এ ধর্মীয়
অনুষ্ঠানটি গীতাপাঠের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।
পরে শ্রীশ্রী রাধাকৃষ্ণের পূজা, বরণ ও আরতির মাধ্যমে মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এরপর সুসজ্জিত নৌকায় শ্রীশ্রী রাধাকৃষ্ণকে অধিষ্ঠিত করে ভক্তিমূলক কীর্তন ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে নৌকা বিহার সম্পন্ন করা হয়।
নৌকা বিহারকে কেন্দ্র করে বন্ধু কুন্ডের চারপাশে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর ,ধর্মীয় পরিবেশ।
শতাধিক প্রদীপের আলো, কীর্তনের ধ্বনি এবং ভক্তদের উচ্ছ্বাসে পুরো এলাকা ভরে ওঠে ধর্মীয় আবহে।
আয়োজকরা জানান, সনাতন ধর্মের ঐতিহ্য, সংস্কৃতি ও ভক্তিমূলক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :