মাগুরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ আক্তার হোসেন হার্টের অপারেশন করে শুয়ে আছেন ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালের বেডে এখন পর্যন্ত দলীয় নেতা কর্মী বা এমপি মন্ত্রী কেউ তাকে দেখতে যাননি।
ঝালকাঠিতে ফুটবলপ্রেমী ব্রাজিল সমর্থকদের আনন্দ উল্লাস শোভাযাত্রা
ফরিদপুরের কানাইপুরে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য প্রেরণ
ফরিদপুর সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত
বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত ফরিদপুর জেলা প্রতিনিধি
আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রধানমন্ত্রী কর্তৃক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ
মনিগ্রাম ইউনিয়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন, নেতৃত্বে বিএনপি নেতা হেলাল উদ্দিন রিয়াল


আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
আজ শনিবার ভোরে আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর এলাকায় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. শরিফুল শেখ (৪৫)।
তিনি আলফাডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বদিয়ার শেখের ছেলে।
র্যাব জানায়, শরিফুল শেখ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তিনি মাদক চক্রের সক্রিয় সদস্য এবং একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে সংস্থাটি জানায়।
আপনার মতামত লিখুন :