মাগুরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ আক্তার হোসেন হার্টের অপারেশন করে শুয়ে আছেন ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালের বেডে এখন পর্যন্ত দলীয় নেতা কর্মী বা এমপি মন্ত্রী কেউ তাকে দেখতে যাননি।
ঝালকাঠিতে ফুটবলপ্রেমী ব্রাজিল সমর্থকদের আনন্দ উল্লাস শোভাযাত্রা
ফরিদপুরের কানাইপুরে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য প্রেরণ
ফরিদপুর সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার
কানাইপুর বর্ণমালা স্কুলে মধুমাসের ফল উৎসব অনুষ্ঠিত
বন্ধু কুন্ডে শ্রীশ্রী রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠিত ফরিদপুর জেলা প্রতিনিধি
আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রধানমন্ত্রী কর্তৃক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ
মনিগ্রাম ইউনিয়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন, নেতৃত্বে বিএনপি নেতা হেলাল উদ্দিন রিয়াল


ফরিদপুর সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলার সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। আজ শনিবার অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সদর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :