শিরোনামঃ
বাগমারার মাড়িয়া গ্রামের ১যুগের সমস্যার সমাধান করলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর বগুড়া শিবগঞ্জ আলিয়ারহাট হাসপাতাল, উদ্যোগ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রাজশাহীর মোহনপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন মে দিবস পালিত   চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের গণমিছিল নেত্রকোনায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চীন ও ভারত থেকে ৫৩ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে এলো ২ জাহাজ তথ্যপ্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজধানীতে দুপুরেই নামল সন্ধ্যার আবহ
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

প্রত্যয়ে এগিয়ে চলার আহ্বান   পহেলা ফাল্গুন উপলক্ষে দেশবাসী ও Channel S7 পরিবারকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক / ৭০ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

প্রত্যয়ে এগিয়ে চলার আহ্বান

 

পহেলা ফাল্গুন উপলক্ষে দেশবাসী ও Channel S7 পরিবারকে শুভেচ্ছা

 

 

 

 

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা

 

আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি নতুন রঙে সেজে ওঠে। ফুলের সৌরভ ও কোকিলের কুহুতানে মুখরিত এই দিনে প্রাণে জাগে আনন্দ, আশার আলো ও নতুন সম্ভাবনা। বাঙালির ঐতিহ্যবাহী এই বসন্ত উৎসব উপলক্ষে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

এ উপলক্ষে দেশবাসীসহ Channel S7 পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চ্যানেলটির প্রধান উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা ফাল্গুন কেবল একটি ঋতু পরিবর্তনের দিন নয়; এটি মানুষের জীবনে নতুন আশা, ইতিবাচকতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। বসন্ত আমাদের শেখায় পুরোনো ক্লান্তি ও হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে।

 

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক মূল্যবোধ ও মানবিক চেতনাকে সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও গঠনমূলক কাজে নিজেদের যুক্ত করার আহ্বান জানান তিনি।

 

মোঃ মনিরুজ্জামান আশা প্রকাশ করেন, পহেলা ফাল্গুনের এই আনন্দঘন দিন সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা। প্রকৃতির নবজাগরণের সঙ্গে সঙ্গে মানুষের মনও হোক সতেজ ও উদার—এই কামনাই করেন


More News Of This Category