|
Getting your Trinity Audio player ready...
|

বিশ্বকাপের আগে ডান হাতের আঙুল ভেঙে বসেছেন আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপে ফেরা নিয়ে নিশ্চিত করে এখনো জানানো হয়নি কিছু।
এরি মধ্যে আলোচনা শুরু হয়েছে তার পরিবর্তে কাকে গোলবারের নিচে দায়িত্ব দেবে আর্জেন্টিনা।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। আর সে ম্যাচে তার ফেরা অনিশ্চিত হওয়ায় অন্য দুই গোলরক্ষক গোরোনিমো রুলি ও হুয়ান মুসোর কে নামবেন তা নির্ধারণ করতে হবে স্কালোনিকে। আর তাই মার্তিনেজের বিকল্প খুঁজে নিতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিকে ব্যবহার করতে পারেন তিনি।
আপাতদৃষ্টিতে মার্তিনেজের বিকল্প হিসেবে এগিয়ে আছেন রুলি। লিগ আঁর দল মার্শেইর হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন তিনি। অভিজ্ঞতা আছে আর্জেন্টিনার গোল সামলানোরও। ৭ টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র দুই গোল হজম করেছেন তিনি।আর্জেন্টিনার হয়ে ২০২৪ সালে কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।
অন্যদিকে অ্যাতলেতিকো মাদ্রিদের ইয়ান ওবালাকের চোটের কারণে মৌসুমের শেষ দিকে মাঠে ছিলেন হুয়ান মুসো। এসময় দলটির হয়ে দারুণ পারফর্ম করেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :