|
Getting your Trinity Audio player ready...
|

গঙ্গাস্নান মেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সুমন সাহা মাগুরা প্রতিনিধি:
১০৬ তম গঙ্গাস্নান মেলা-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানভীর হাসান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শালিখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশিকুর রহমান অফিসার ইনচার্জ শালিখা এবং মনিরুউজ্জামান চকলেট সদস্য মাগুরা জেলা বিএনপি।
বাবু কুমারেশ চন্দ্র দের সভাপতিত্বে বক্তারা তাঁদের বক্তব্যে শত বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় এ মেলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই মেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
অনুষ্ঠান শেষে মেলার সার্বিক সফলতা কামনা করে সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :