আপডেট নিউজ:
• বাঘায় মহিষ চুরির ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার করে আদালতে দোষ স্বীকার • নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন • রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় অসদুপায়, ৩ জনের দণ্ড • দেশজুড়ে পাঁচ দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে ভারি বর্ষণ • বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • আগামীতে ‘ঈদে গাদীর’ রাষ্ট্রীয় ভাবগাম্ভীর্যে উদযাপনের দাবি: জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্টজনদের আহ্বান • সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত • ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি • সালথায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা • মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী-২০২৬* 

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত


প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ | ৩২৯
সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেট নগরের রায়নগর এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে জুয়েল মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে রায়নগর দপ্তরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

পরে স্থানীয়রা অভিযুক্ত বন্ধু মো. হাবিলকে (২৬) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহত জুয়েল মিয়া ময়মনসিংহ জেলার সিধলা ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে। তিনি সিলেট নগরের রায়নগর দপ্তরিপাড়া এলাকার সাকেরের কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। অভিযুক্ত হাবিল নগরের বালুচর এলাকার মো. আলীর ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুয়েল ও হাবিল পরস্পর বন্ধু ছিলেন। রবিবার সকালে পূর্ববিরোধের জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে জুয়েলকে পাশের গোয়ালীছড়া খালে ফেলে দেন হাবিল। এরপর ধারালো সুইচগিয়ার ছুরি দিয়ে তার গলা, বুক ও পিঠে একাধিক আঘাত করা হয়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত হাবিলকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।