

টাঙ্গাইল জেলা কারাগারে কারাবন্দিদের ফিফা বিশ্বকাপ-২০২৬ এর খেলা দেখার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
তিনি জানান, কারাবন্দিদের ফুটবল বিশ্বকাপ দেখাতে জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডেই নতুন টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে।
শরীফা হক জানান, কারাবন্দিদের অনুরোধে এই ব্যবস্থা করা হয়। ১৮টি ওয়ার্ডে নতুন পাঁচটি টেলিভিশন দেওয়া হয়েছে।কারাবন্দিরা ফুটবল বিশ্বকাপের আনন্দে থাকলে কারাগারে শৃঙ্খলা বজায় থাকবে বলে মনে করেন জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন।
তিনি কালের কণ্ঠকে বলেন, ডিসি স্যারের দেওয়া ৫টি টিভিসহ আমাদের ১৮টি টিভি সংযোগ রয়েছে। এতে সব বন্দি খেলা দেখার সুযোগ পাবে।
আপনার মতামত লিখুন :