গ্লাভস পরে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে খেলবেন?
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২০ জন, মোট রোগী ২ হাজার ৬৪১
বায়ুদূষণের শীর্ষে কিনসাসা, ঢাকার বায়ুমানের উন্নতি
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা
ভক্তদের দাবি হাতের গোলে জয়ের সুযোগ নাই আর্জেন্টিনার, ব্রাজিল এবারও সেভেন আপ পাবে
কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক


বরিশালে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় একে অপরের ওপর নানা অভিযোগ করার পাশাপাশি এবারের বিশ্বকাপ জয়ের আশাবাদ ব্যাক্ত করেন।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় বরিশাল নগরীর বেলস পার্কে আর্জেন্টিনা ও বিকেল ৪টায় ব্রাজিলের সমর্থকদের পৃথক ২টি মোটরসাইকেল শোভাযাত্রা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এসময় আর্জেন্টিনা ভক্তরা দাবি করেন, গতবারের মতো এবারেরও বিশ্বকাপ দখলে থাকবে তাদের। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তারা আবারও সেভেন আপ নিয়ে যাবে।
তবে ব্রাজিল সমর্থকরা জানান, ব্রাজিলের এবারের বিশ্বকাপ জয় কেউ আটকে রাখতে পারবে না। আর্জেন্টিনা হাত দিয়ে গোল দেওয়া ছাড়া কোৎনো বিশ্বকাপ জয় করতে পারেনি। ফলে এবারের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বকাপ আয়োজনের কোনো খেলাতেই হাত দিয়ে গোল করার সুযোগ পাবেন না আর্জেন্টিনা। ফলে আর্জেন্টিনার হার নিশ্চিত বলে দাবি তাদের।এদিকে পৃথক ২টি আয়োজনে পিকআপ ভাড়া করে সাউন্ড সিস্টেমের আয়োজন করা হয়। সেখানে বিশ্বকাপের নানা গান বাজতে থাকে। এ ছাড়া দুই দলের বড় বড় পতাকাও নিয়ে আসেন সমর্থকরা। পরে দুই দলের সমর্থকরাই শতাধিক মোটরসাইকেল নিয়ে পৃথক শোভাযাত্রা ২টি বের হয়।
শোভাযাত্রা ২টি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বেলস পার্কে এসে শেষ হয়।
আপনার মতামত লিখুন :