শিরোনামঃ
চায়নাবাঁধ-১ এ ঈদের দ্বিতীয় দিনে মানুষের ঢল, বিনোদনে মেতেছে সিরাজগঞ্জবাসী*  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ২০২৬ সালের মতো কঠিন নির্বাচন কখনো হয়নি নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি বিয়ের নৌকা ডুবে নিখোঁজ সেই শিশুর মরদেহ উদ্ধার দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের নতুন এটিসি টাওয়ার তিন মাসে আয় ১৯৯ কোটি ২৮ লাখ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী / ২৯ প্রকাশিত সময়:
শনিবার, ৩০ মে, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আপসহীন নেতা এবং স্বপ্ন বাস্তবায়নের কারিগর।

তিনি আজীবন আপসহীন থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং কখনো জাতির সঙ্গে মুনাফেকি বা বেইমানি করেননি।
শনিবার দুপুরে মোহনপুর উপজেলা চত্বরে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকীর দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন (পবা-মোহনপুরের) সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এমপি বলেন জিয়াউর রহমানের প্রণীত বৈপ্লবিক ‘১৯ দফা’ কর্মসূচি সে সময় মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিল।
তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন।
তিনি আরোও বলেন, জিয়াউর রহমান ছিলেন একাধারে শ্রমিকের জিয়া, কৃষকের জিয়া এবং সর্বস্তরের গণমানুষের জিয়া। এছাড়া তাঁকে মুসলমানদের নেতা হিসেবেও উল্লেখ করেন এমপি।
এমপি মিলন বলেন, জিয়াউর রহমান কেবল জাতির স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করার নিপুণ কারিগর ছিলেন। তাঁর যোগ্য দিকনির্দেশনায় জাতি সে সময় সঠিক পথের সন্ধান পেয়েছিল।
তিনি জাতিকে পথ দেখিয়েছেন এবং কখনোই জাতীয় পর্যায়ে মুনাফেক বা বেইমান হিসেবে আবির্ভূত হননি।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বতে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাদের, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবুর রহমান, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব মতিউর রহমান, সাবেক উপাধ্যক্ষ মুকবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা মহিলা দলের আহবায়ক মৌটুসী, যুগ্ম আহবায়ক বেলী, সদস্য সচিব ববিতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট এর সভাপতি রামকৃষ্ণ কুমার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবনেতা মির্জা শওকত, আব্দুর রহিম, নাহিদ পারভেজ হিমু, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, মাহমুদুল হাসান রুবেল, ইউনিয়ন সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, আব্দুল মালেক, আনছার আলী, রুস্তম আলী, রেজাউল ইসলাম, নুরে আলম সিদ্দিকী মুকুল, ইউনুস আলী, আলামীন, উজ্জ্বল হোসেন, জিল্লুর রহমান, তাজউদ্দীন আহমদ সহ প্রমূখ।


More News Of This Category