শিরোনামঃ
শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চীনে অতিরিক্ত যাত্রীবোঝাই ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

অনলাইন ড্রেস / ২৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

চীনের মধ্যাঞ্চলে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ছোট যাত্রীবাহী ভ্যান ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

 

 

খবর এএফপির।

বৃহস্পতিবার গভীর রাতে হেনান প্রদেশের নানইয়াং শহরের একটি এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ট্রাফিক পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, নয়জন যাত্রী বহনের অনুমতি থাকা ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটে হেনান প্রদেশের নানইয়াং শহরের জি-৪০ এক্সপ্রেসওয়েতে চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

 

 

দ্রুতগতিতে চলা ভ্যানটি সামনে থাকা একটি সেমি-ট্রেইলার ট্রাকের পেছনে আঘাত করলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ট্রাফিক ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল নানইয়াংয়ে পাঠানো হয়েছে।

 

দেশটিতে সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, অতিরিক্ত যাত্রী বহন এবং বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।


More News Of This Category