শিরোনামঃ
ষড়যন্ত্রকারীদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আজিজুর রহমান স্বপন ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি ভিজিএফের চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওর সূত্র ধরে রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী আটক ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে দেশজুড়ে মাঠে নিসআ, ১০ জেলায় সক্রিয় হাজারো ভলান্টিয়ার ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রতিমন্ত্রী শাহে আলম পশুর হাটকে কেন্দ্র করে অনিয়ম বরদাশত করা হবে না কারামুক্ত হলেন সাংবাদিক শওকত মাহমুদ সরকারি-বিরোধী দল মিলে জনগণকে একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে : স্পিকার
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিজস্ব প্রতিনিধি / ২৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় ।

বাণীতে রাসিক প্রশাসক মহোদয় বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি রাজশাহী মহানগরবাসীসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা এবং মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ:) ও হযরত ইসমাইল (আ:) এর মহান ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক, এই প্রত্যাশা করি। অহংকার স্বার্থপরতা পরিত্যাগ করে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধনে ত্যাগ ও পারস্পারিক সহমর্মিতায় গড়ে উঠুক আমাদের রাষ্ট্র ও সমাজ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে নির্দেশনা দিয়েছেন। আমরা ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।

আমাদের প্রিয় রাজশাহী মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আমাদের সকলের নাগরিক দায়িত্ব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহানগরবাসীর আন্তরিক সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

রাজশাহী সিটি কর্পোরেশন প্রথমবারের মতো নগরবাসীর মাঝে কোরবানির মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব পচনশীল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ প্রদান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আসুন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করি এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন। প্রিয় মহানগরবাসীসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।


More News Of This Category