মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাগমারায় পুকুর খনন ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ভেকু মেশিন জব্দ

নিজস্ব প্রতিনিধি / ৩৫ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

রাজশাহীর বাগমারা উপজেলায় অনুমতিবিহীন পুকুর খনন, কৃষিজমির মূল্যবান টপসয়েল কাটা এবং জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৫ মে ২০২৬) উপজেলার তিনটি স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এ অভিযান পরিচালনা করেন ।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে নিমাই বিল এলাকার ধামিনকোড় স্থানে কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি।

এ সময় উপস্থিত জমির মালিকদের সতর্ক করে দেওয়া হয় যে, যারা কৃষিজমির টপসয়েল কাটার অনুমতি প্রদান করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষি প্রণোদনাসহ সরকারি সব ধরনের সহায়তা থেকে তাদের বঞ্চিত করার বিষয়েও সতর্ক করা হয়।

এরপর শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজার এলাকার জমিদার বাড়ি সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন স্পটেই অকেজো করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও শেষে ভবানীগঞ্জ পৌরসভার খাজাপাড়া এলাকায় অনুমতিবিহীন পুকুর খনন ও কৃষিজমির টপসয়েল কেটে বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এ সময় একটি ভেকু মেশিন ও একটি লবেট জব্দ করা হয় এবং জব্দকৃত যন্ত্রপাতি বাগমারা থানায় রাখা হয়েছে। তবে এই প্রথম থানা হেফাজতে নেয়া হয়েছে মাটি খনন যন্ত্র।

এদিকে খাজাপাড়া এলাকায় অনুমতি ছাড়াই পুকুর খনন, উর্বর টপসয়েল অপসারণ, ফসল নষ্ট করে জমির শ্রেণি পরিবর্তন এবং মাটি পরিবহনের কারণে স্থানীয় সড়ক চলাচলের অনুপযোগী করে তোলার অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাজাপাড়া এলাকায় অনুমতি ছাড়াই পুকুর খনন, কৃষিজমির মূল্যবান উর্বর মাটি (টপসয়েল) অপসারণ, ফসল নষ্ট করে জমির শ্রেণি পরিবর্তন এবং মাটি পরিবহনের কারণে স্থানীয় সড়ক চলাচলের অনুপযোগী করে তোলার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। এ সময় বাগমারা থানা পুলিশ সহায়তা করে।

এদিকে বাগমারায় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার যোগদানের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন। তার এ অভিযান কে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সচেতন মহল। অভিযানকালে এই প্রথম ভেকু মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ জানান, অবৈধ ভাবে কৃষিজমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category