মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল চিলি

অনলাইন ড্রেস / ১৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরের আন্তোফাগাস্তা অঞ্চলে শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২৫ মে) বিকেলে এই ভূমিকম্প অনুভূত হয়।

 

 

তবে তাৎক্ষণিকভাবে দেশটিতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চিলি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভূকম্পন কেন্দ্র ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কালামা শহরের দক্ষিণে প্রায় ৩১ কিলোমিটার দূরে। কম্পনটি আশপাশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

 

 

এ ছাড়া ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০১ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

ভূমিকম্পের পর চিলির হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভিস জানায়, এই কম্পনের ফলে সুনামি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

 

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান হওয়ায় চিলিতে প্রায়ই ভূমিকম্প হয়।নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে দেশটিতে নিয়মিত ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে।

চিলির ইতিহাসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পও হয়েছিল। ১৯৬০ সালে ভালদিভিয়ায় ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হন। এ ছাড়া ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার আরেকটি ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

 

 


More News Of This Category