নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় গড়ে উঠা “হিলফুল ফুযুল”স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকার গরীব,দুঃখী ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৬শে মে-২০২৬) সকালে মোহরকয়া কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের ২য় তলায় হাফেজ মাওলানা মোহাম্মদ মোক্তার হোসেন বাবুল এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোহাম্মদ আজমল হোসেন এর সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি আব্দুল হামিদ(শামীম) মাষ্টারের সার্বিক তত্ত্বাবধানে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সিনিয়র ম্যানেজার ইন্জিনিয়ার রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রশিদ মাষ্টার।এ সময় আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা উক্ত সংগঠনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অত্র এলাকার গরীব দুঃখী ও অসহায় মানুষদের হাতে হাতে ঈদ সামগ্রী তুলে দিয়ে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করেন।