মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফেরিতে বয়স্ক ডাব বিক্রেতার খোঁজ-খবর নিলেন নৌ প্রতিমন্ত্রী

অনলাইন ড্রেস / ১৯ প্রকাশিত সময়:
সোমবার, ২৫ মে, ২০২৬

মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শনে এসে এক বয়স্ক ডাব বিক্রেতার খোঁজ-খবর নিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

 

সোমবার (২৫ মে) দুপুরে পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাটে নোঙর করা একটি ফেরিতে পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।

 

 

ডাব বিক্রেতার প্রতি প্রতিমন্ত্রীর মানবিক আচরণ উপস্থিত যাত্রী ও সংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান পাটুরিয়া ঘাটে কয়েকটি লঞ্চের ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। পরে তিনি ৩ নম্বর ফেরিঘাটে থাকা একটি ফেরির ক্যান্টিন ও ওয়াশ রুমের পরিবেশ ঘুরে দেখেন এবং ঈদে ঘরমুখো যাত্রীদের সঙ্গে কথা বলেন।

 

এসময় ফেরির ভেতরে এক বয়স্ক ব্যক্তিকে ডাব বিক্রি করতে দেখে তার কাছে যান প্রতিমন্ত্রী।

 

 

ফেরির পরিবেশ নোংরা হওয়ার আশঙ্কায় প্রথমে তাকে ডাব বিক্রি না করার জন্য অনুরোধ করেন। পরে ওই ব্যক্তি বয়সে প্রবীণ হওয়ায় মানবিক দিক বিবেচনায় তাকে ফেরিতে অবস্থানের অনুমতি দেন। তবে ফেরির পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।

পরে প্রতিমন্ত্রী ওই ডাব বিক্রেতার কাঁধে হাত রেখে তার পরিবার-পরিজনের খোঁ

জ-খবর নেন।

 


More News Of This Category