সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ব্রাজিলের ১০ নম্বর জার্সি নিয়ে নেইমার-ভিনির নীরব লড়াই

অনলাইন ড্রেস / ১৯ প্রকাশিত সময়:
সোমবার, ২৫ মে, ২০২৬

ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠেছে, এই জার্সি কি এখনো নেইমাররই থাকা উচিত, নাকি সময় এসেছে ভিনিসিয়ুস জুনিয়রর হাতে তুলে দেওয়ার?

 

ব্রাজিলিয়ান গণমাধ্যমে খবর ছড়িয়েছিল, এবার ১০ নম্বর জার্সি পেতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র, আর নেইমারকে দেওয়া হতে পারে ১৩ নম্বর জার্সি।

 

 

যদিও পরে জানা যায়, এখনো আনুষ্ঠানিকভাবে জার্সি নম্বর চূড়ান্ত হয়নি।

তবে বিতর্ক থামেনি। কারণ ব্রাজিলের ১০ নম্বর জার্সি শুধুই একটি সংখ্যা নয়, এটি দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রতীকগুলোর একটি। পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো ও কাকাদের মতো কিংবদন্তিরা এই জার্সি পরেছেন।

 

 

২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে আসছেন নেইমার। দীর্ঘদিন ধরে তিনিই এই জার্সির উত্তরসূরি হিসেবে বিবেচিত হয়ে আসছেন।

 

অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়রকে দেখা হচ্ছে ব্রাজিলের ভবিষ্যৎ নেতা হিসেবে। নেইমার চোটে থাকাকালে ২০২৩ সালে প্রথমবার ১০ নম্বর জার্সি পরেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।এরপর থেকেই অনেক সমর্থক মনে করছেন, এখন সময় এসেছে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার।

তবে অভিজ্ঞতা ও দলের ভেতরে প্রভাবের দিক দিয়ে এখনো এগিয়ে নেইমার। ব্রাজিলের ড্রেসিংরুমে তার নেতৃত্ব ও গুরুত্ব নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন রাফিনিয়ার মতো সতীর্থরাও।

 

সবশেষ সিদ্ধান্ত অবশ্য নেবেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। যদি অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে নেইমারের কাছেই থাকতে পারে ১০ নম্বর জার্সি।

 

 

সেক্ষেত্রে ভিনিসিয়ুস হয়তো আবার ৭ নম্বর জার্সিতেই ফিরবেন।

আর যদি নেইমার ১০ নম্বর জার্সি পরে এবারের বিশ্বকাপে খেলেন, তাহলে ইতিহাসও গড়বেন তিনি। কারণ তখন তিনিই হবেন একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি চারটি ভিন্ন বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন।


More News Of This Category