শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দেবাংশু পান্ডা বিশাল জয়ের পথে, ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে শুভেন্দুর

অনলাইন ড্রেস / ২৩ প্রকাশিত সময়:
রবিবার, ২৪ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের ফলতা উপনির্বাচনে তৃনমূল কংগ্রেস (টিএমসি) প্রার্থী সরে দাঁড়ানোয় সহজ জয়ের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ১৯ দফা ভোট গণনা পরে বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখেরও বেশি ভোটে এগিয়ে আছেন।বিজেপির দেবাংশু পান্ডা ১,৩৭,৪৭৩ ভোট পেয়েছেন, অন্যদিকে সিপিআইয়ের (এম) শম্ভুনাথ কুর্মি ৩৮,২৬৫ ভোট পেয়ে পিছিয়ে আছেন। এর আগে ফলতায় বিজেপি বড় জয় পাবে এক সভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রবিবার (২৪ মে) পশ্চিমবঙ্গের ফলতা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

 

 

এই আসনের প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন সিপিআইয়ের (এম) শম্ভুনাথ কুরমি এবং কংগ্রেস প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা। পুনঃভোটের আগে এক অপ্রত্যাশিত ঘটনায়, টিএমসির জাহাঙ্গীর খান তার মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন।

 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে, ২৯ এপ্রিল এই আসনে প্রথম ভোটগ্রহণ হয়েছিল। তবে ফলাফল ঘোষণার দুই দিন আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ওই আসনে পুনঃভোটের নির্দেশ দেয়, যা ২১ মে অনুষ্ঠিত হয়।


More News Of This Category