শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও

অনলাইন ড্রেস / ২৯ প্রকাশিত সময়:
শনিবার, ২৩ মে, ২০২৬

ভারতে প্রথম কোনো সরকারি সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের প্রথমদিনেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

 

 

এ সময় দিল্লি-ওয়াশিংটন সম্পর্ককে একটি ‘দৃঢ় ভিত্তির’ ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ রুবিও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির মধ্যকার ব্যক্তিগত রসায়ন ও বোঝাপড়া অত্যন্ত গভীর, যা দুই দেশের সম্পর্কের মূল চালিকাশক্তি।’

রুবিওর চার দিনের ভারত সফরটি দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

বৈঠকে ভারত-মার্কিন বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারির অগ্রগতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

 

শীর্ষ মার্কিন কূটনীতিক নয়াদিল্লিতে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন বলে জানা গেছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে কলকাতায় এসে সেন্ট টেরেসা’স মিশনারিজ অফ চ্যারিটির সদর দপ্তর মাদার হাউস পরিদর্শন করেন এবং এরপর নয়াদিল্লির উদ্দেশে রওনা হন।

 

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ঐক্যের প্রেক্ষাপটে এই সফরটি তাৎপর্যপূর্ণ এবং এটি আগামী ২৬ মে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঠিক আগে অনুষ্ঠিত হচ্ছে

 


More News Of This Category