শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ড্রেস / ২৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ২২ মে, ২০২৬

সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিক ধর্ষণ, নৃশংস হত্যা ও বিচারহীনতার ঘটনার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা ভাস্কর্যের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা অভিযোগ করেন, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধের মাত্রা বাড়ছে। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

 

সমাবেশে চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ বলেন, ‘সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের ওপর অর্পণ করা হয়েছে, তারা যখন এমন নৃশংস ঘটনাকে হালকাভাবে নিয়ে উপহাসের মতো আচরণ করেন, তখন তা পুরো জাতির জন্য লজ্জাজনক হয়ে দাঁড়ায়।তিনি আরো বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর মূল দায়িত্ব সংবিধান নিয়ে বিতর্ক নয়, বরং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।’

 

এ সময় এক নারী শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, ‘বর্তমানে আমরা দিনেরবেলাতেও একা চলাফেরা করতে ভয় পাই। অটোরিকশায় একা উঠতেও ভয় লাগে, এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়েও একা হাঁটতে অস্বস্তি বোধ করি।’ তিনি একজন নারী নাগরিক হিসেবে সর্বক্ষণ নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন উল্লেখ করে নারী-পুরুষ নির্বিশেষে সবার নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করার দাবি জানান।

 

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


More News Of This Category