শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বরেন্দ্র অঞ্চলে  বোরো চাষে ব্যস্ত কৃষক-শ্রমিক

মোঃ আলাউদ্দিন মন্তল রাজশাহী ঃ / ১৯৮ প্রকাশিত সময়:
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ধান উৎপাদনের জন্য খ্যাত উত্তরের বরেন্দ্র জনপদ রাজশাহী জেলার  মোহনপুর উপজেলার মাঠে মাঠে শুরু হয়েছে ইরি-বোরো ধান চাষের ধুম। মাঘের কুয়াশাচ্ছন্ন সকাল ও কনকনে শীত উপেক্ষা করে বীজতলা থেকে চারা তোলা ও জমিতে রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। বাড়িতে বাড়িতে কৃষাণীদেরও বেড়েছে কর্মব্যস্ততা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ১টি ও ৬ টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ১৫ হাজার ৭০৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এবার প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ হাজার ১০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে ১বস্ত ডিএপি, ১ বস্তস এমওপি সার এবং ১০ কেজি করে ধানবীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ, উঠান বৈঠক এবং মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
চলতি মৌসুমে উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৮, ৮৯, ৯০, ৯২, ১০০ এবং স্থানীয় জিরা জাতের বোরো ধান রোপণ করা হচ্ছে।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেউ জমিতে মই দিচ্ছেন, কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার কেউ রোপণ কাজে ব্যস্ত। বোরো ধান রোপণের জন্য কৃষি শ্রমিকরা বিঘাপ্রতি প্রায় ১ হাজার ৭০০ টাকা মজুরি নিচ্ছেন।
ধুরইল ইউনিয়নের মহব্বত পুর গ্রামের কৃষক মো. ইয়াকুব আলী জানান, তিনি এ বছর প্রায় ৮ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন। তবে গত বছরের তুলনায় কৃষি শ্রমিকের সংকট রয়েছে। জমি চাষ, সেচ ও সারের দাম বাড়ায় চাষের খরচও বেড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক হোসেন বলেন, এ পর্যন্ত প্রায় ১৫ শতাংশ জমিতে বোরো ধান রোপণ সম্পন্ন হয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে রোপণ কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। অধিক ফলন নিশ্চিতে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে।


More News Of This Category