শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিমানের সাবেক কর্মকর্তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

অনলাইন ড্রেস / ২৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এটিএম বিভাগের সাবেক কার্টেগ্রাফার মো. আব্দুস সোবহানের স্ত্রী মিসেস সালমার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১৯ মে) ঢাকা মহানগর স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

 

 

দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ আবেদনটি করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের আবেদন অনুযায়ী , আব্দুস সোবহান বিমানের এটিএম বিভাগে কর্মরত থাকাকালীন তার স্ত্রী মিসেস সালমার নামে ৪৬ লাখ ২০ হাজার তিন শ ৮৭ টাকার স্থাবর সম্পদ এবং ১৯ লাখ ৩২ হাজার তিন শ ১৪ টাকার অস্থাবর সম্পদসহ বড় অঙ্কের অসাধু উপায়ে অর্জিত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনের বিভিন্ন ধারায় মামলাটি তদন্তাধীন।

 

 

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আসামির আয়কর নথি জব্দের আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, আয়কর আইন ২০২৩ অনুযায়ী আদালতের আদেশ ব্যতীত এসব গোপন নথি সংগ্রহের সুযোগ নেই। আদালত শুনানি শেষে কর অঞ্চল-৮ এবং কর অঞ্চল-৯ এর সংশ্লিষ্ট সার্কেলগুলো থেকে মিসেস সালমার আয়কর নথি দুদকের জিম্মায় প্রদানের নির্দেশ দেন।


More News Of This Category