রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
রবিবার, ১৭ মে, ২০২৬

দেশের আটটি বিমানবন্দর, ছয়টি রেলস্টেশন ও চারটি আন্ত নগর ট্রেনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করেছে সরকার। এর মধ্যে শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই স্থাপন করা হয়েছে প্রায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট।

 

 

নতুন এই ব্যবস্থায় একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।

রবিবার (১৭ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল টার্মিনালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানা যায়।

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণকে ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অংশ হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টার্মিনালে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।

 

তিনি বলেন, যাত্রীরা এখন পুরো বিমানবন্দর এলাকায়, এমনকি প্লেনে ওঠার আগ পর্যন্ত এবং কার পার্কিং এলাকাতেও ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অংশ হিসেবে দেশের বিমানবন্দর ও রেলস্টেশনগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।

 

তিনি বলেন, যাত্রীসেবা সহজতর করা এবং দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে ইন্টারনেট সুবিধা আরো শক্তিশালী করার লক্ষ্যে বিটিসিএলের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।


More News Of This Category