টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে প্রাণহানি ঘটেছে দুই ভাইয়ের। রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের বজলুর রহমানের ছেলে মোবাসির হোসেন (৭) ও আবু বকর (৫)।
স্থানীয়রা জানায়, এক সপ্তাহ আগে তাদের মা সন্তান প্রসব করেছেন। রবিবার সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরের দিকে মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবর বলে হাসপাতাল থেকে নিহতদের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, ‘তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।