রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি / ৪৪ প্রকাশিত সময়:
শনিবার, ১৬ মে, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম ২য় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণের অংশ হিসেবে আজ শনিবার (১৬) মে বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ হতে চাঁদপুর সদরসহ ২০ টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ৩ টি গ্রামের ৬৬৯ জন পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান বায়া শিশু পরিবার মাঠে আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. শফিকুল ইসলাম মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাইমুল হাছান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি জনাব মামুনুর রশীদ মামুন, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে পরিচালক জনাব সৈয়দ মোস্তাক হাসান, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইবনুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও উপকারভোগী নারীরা উপস্থিত আছেন।


More News Of This Category