শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইতালি পাঠানোর প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে এক নারী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার  / ৩৫ প্রকাশিত সময়:
শনিবার, ১৬ মে, ২০২৬

ইতালি পাঠানোর প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে এক নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

 

স্বপ্নের দেশ ইতালি পাঠানোর প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সোনিয়া আক্তার ওরফে ছনি (২৭) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১৫ মে সন্ধ্যায় সোনিয়া আক্তারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

 

সোনিয়া আক্তার ওরফে ছনি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের খৈয়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবিব মুন্সীর স্ত্রী।

 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, সোনিয়া আক্তারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

 

নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের মৃত ইন্তাজ শেখের ছেলে তারা শেখ (৫৪) বাদী হয়ে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সোনিয়া আক্তার দীর্ঘদিন ধরে ইতালিতে লোক পাঠানোর ব্যবসার সঙ্গে জড়িত। বাদীর দাবি, তার জামাতা সাগর শেখকে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে সোনিয়া আক্তার বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়, সোনিয়া আক্তার ২০২৪ সালের ৫ জানুয়ারি বাদীর কাছ থেকে ২৫ লাখ টাকা গ্রহণ করেন। পরে প্রতিশ্রুতি অনুযায়ী ইতালি পাঠানোর ব্যবস্থা না করায়, সোনিয়াকে চাপ প্রয়োগ করা হয়। সোনিয়া এ সময় ইসলামী ব্যাংকের ২৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন। এই চেক ব্যাংকে জমা দিলে “অপর্যাপ্ত তহবিল” ও স্বাক্ষর জটিলতার কারণে চেকটি ডিজঅনার হয়।

 

এছাড়াও, সোনিয়ার বিরুদ্ধে পৃথক আরেক ঘটনায় একই কৌশলে আরও ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই টাকার বিপরীতে দেওয়া চেকও ব্যাংকে জমা দিলে “অপর্যাপ্ত তহবিল” ও স্বাক্ষর জটিলতার কারণে চেকটি ডিজঅনার হয়।

 

বাদী তারা শেখ জানায়, আইনজীবীর মাধ্যমে অভিযুক্তকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও টাকা ফেরত না পাওয়ায় আদালতের আশ্রয় নেওয়া হয়। আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন। পুলিশ শুক্রবার ১৫ মে সন্ধ্যায় সোনিয়া আক্তারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।


More News Of This Category