শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

অভয়নগরে সকাল-সন্ধ্যা হরতাল

অনলাইন ড্রেস / ২২ প্রকাশিত সময়:
বুধবার, ১৩ মে, ২০২৬

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৩ মে) সকাল ছয়টা থেকে উপজেলায় হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে মহাসড়ক ও নৌবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

 

 

নিহত সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মজিদ সরদারের ছেলে। ব্যবসায়িক কারণে তিনি দীর্ঘদিন ধরে নওয়াপাড়ায় বসবাস করছিলেন।জানা গেছে, নওয়াপাড়ার সর্বস্তরের ব্যবসায়ী ও শ্রমজীবী সংগঠনের আহ্বানে এ কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল থেকেই হরতালসমর্থকরা দোকানপাট বন্ধ রেখে যশোর-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন।

 

 

এসময় সড়কে টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। ফলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই সঙ্গে নওয়াপাড়া নৌবন্দরেও কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। ভৈরব নদে নোঙর করা কার্গো জাহাজ থেকে পণ্য খালাস, ঘাট ও গোডাউনের যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে।

 

 

গত ৬ মে সন্ধ্যায় বাসা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে আনিসুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ফুটেজে দেখা যায়, আনিসুর রহমানের মালিকানাধীন ‘আনিছ ট্রেড ভ্যালি মার্কেট’-এর সামনে বসে থাকা অবস্থায় শাহ মো. মাহমুদ নামে এক যুবক তার সামনে গিয়ে প্রথমে চেয়ার লাথি মেরে ফেলে দেন এবং তাকে গালিগালাজ করেন। এক পর্যায়ে কোমর থেকে একটি চাইনিজ কুড়াল বের করে আনিসুর রহমানের মুখের বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যান তিনি।

 

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনিসুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উপজেলার গুয়াখোলা গ্রামের শাহ মো. জুনায়েদের ছেলে শাহ মাহমুদ হোসেন এবং একই গ্রামের নিছার আলীর ছেলে নাসির উদ্দিনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরো তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

 

অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, ‘আনিসুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম থেকে মনির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। হরতাল চললেও বিকল্প সড়ক দিয়ে যশোর-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।


More News Of This Category