শিরোনামঃ
সিসা লাউঞ্জ ইস্যু ডিএমপি কমিশনারকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আবেদন সিসা লাউঞ্জ ইস্যু ডিএমপি কমিশনারকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আবেদন বাংলাদেশে বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ ল সোসাইটির চিঠি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৪ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দিল ১২ নম্বর ওয়ার্ড বিএনপি নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদান বাবরকে আটকানোর কৌশল জানা আছে বাংলাদেশের বর্ণবাদ’ বিতর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার হামজাদের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা গুনতে হলো পোলার্ডকে
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জ্যোতিষীকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বানিয়ে বিতর্কে থালাপতি বিজয়

অনলাইন ড্রেস / ২৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

তামিলসংগীত বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। নিজের জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। খবর এনডিটিভির।

 

এই জ্যোতিষীই ভবিষ্যদ্বাণী করেছিলেন নির্বাচনে বিজয় বড় ব্যবধানে জয় পাবেন।

 

 

নতুন এ নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এমনকি বিজয়ের জোটসঙ্গী কংগ্রেস নেতারাও আপত্তি তুলেছেন।

জ্যোতিষী হওয়ার পাশাপাশি রাধান পণ্ডিত টিভিকে দলের মুখপাত্র হিসেবেও পরিচিত। সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় তিনি দলের নেতৃত্বের ঘনিষ্ঠ সহযোগী ছি

লেন।গত ৪ মে ভোট গণনার সময় টিভিকে অপ্রত্যাশিতভাবে এগিয়ে গেলে বিজয়ের বাড়িতে প্রথম পৌঁছানো ব্যক্তিদের একজন ছিলেন রাধান পণ্ডিত।

 

তবে এই ব্যক্তিগত ঘনিষ্ঠতা জোটসঙ্গী বা বিরোধী ডিএমকের কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণ, ডিএমকে দীর্ঘদিন ধরেই কুসংস্কার ও জ্যোতিষবিদ্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে।

 

কংগ্রেস এমপি সাসিকান্ত সেন্থিল এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, একজন জ্যোতিষীর জন্য ওএসডি পদ কেন প্রয়োজন, সেটা আমার বোধগম্য নয়।

 

কেউ কি ব্যাখ্যা করতে পারবেন?

ভিডিসিকে দলের সাধারণ সম্পাদক ডি রাভিকুমার লিখেছেন, ধর্মনিরপেক্ষ সরকারের জন্য এটি গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রীর এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

 

আরেক পোস্টে তিনি বলেন, সরকারের দায়িত্ব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। অথচ মুখ্যমন্ত্রীর রাজনৈতিক শাখার সচিব হিসেবে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি মূলত একজন জ্যোতিষী।

 

ভিডিসির পক্ষ থেকে আরো বলা হয়, সংবিধানবিরোধী ও অবৈজ্ঞানিক এই নিয়োগ অবিলম্বে বাতিল করা উচিত।সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য শানমুগম পি বলেন, সরকারি খরচে এমন একজনকে দায়িত্ব দিলে মানুষের মধ্যে জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস আরো বাড়বে। সরকারের এ সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেও তাকে রাখা ঠিক হয়নি।

 

দক্ষিণ ভারতের রাজনীতিতে জ্যোতিষী ও রাজনৈতিক নেতাদের সম্পর্ক নতুন নয়। রাধান পণ্ডিতের ক্লায়েন্ট তালিকায় তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকের নেতা জে জয়ললিতাও ছিলেন।

 

জানা যায়, তার শাসনামলে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত জ্যোতিষীর পরামর্শ নিয়েই নেওয়া হতো।

 

তবে পরে দুজনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। কারণ, সম্পদের অসামঞ্জস্য মামলায় জয়ললিতা কারাগারে যাবেন না— এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন রাধান পণ্ডিত, যা পরে ভুল প্রমাণিত হয়।

 

সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেস, সিপিআই, সিপিএম ও ভিডিসির সমর্থনে সরকার গঠন করেন বিজয়।

 


More News Of This Category