শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সদরপুরে নিষিদ্ধ জাল জব্দ, ২ জেলেকে জেল-জরিমানা

অনলাইন ড্রেস / ২২ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি, রিং ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

 

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার পদ্মা নদীর কাড়ালকান্দি, মোল্লাকান্দি, চর বলাশিয়া ও মাদরাসা ঘাটসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ৬৭টি চায়না দুয়ারি জাল, ৩টি গুটি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করা হয়।

 

 

পরে জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই জেলেকে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, নদীর জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


More News Of This Category