শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে মাসব্যাপী কর মেলা শুরু

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সবাই মিলে দেব কর, সিটি কর্পোরেশন হবে স্বনির্ভর’, স্লোগানে মাসব্যাপী কর মেলার আয়োজন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)। মঙ্গলবার (১২ মে) সিটি করপোরেশনের ৮টি জোনে একযোগে শুরু হওয়া কর মেলা নগর ভবনে উদ্বোধন করেন প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, কর নির্ধারণ কর্মকর্তা মো. আতাউর রসূল ভূঁইয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিছীল ও লাইসেন্স কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাগরিকদের কর প্রদানে উদ্বুদ্ধ, বকেয়া কর আদায় বৃদ্ধি এবং সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা শক্তিশালী করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

 

 

মাসব্যাপী চলা কর মেলায় গরবাসীকে দ্রুত ও নির্বিঘ্ন সেবা দিতে বিশেষ বুথ, তথ্য সহায়তা কেন্দ্র ও অতিরিক্ত জনবল নিয়োজিত রাখা হয়েছে।

আয়োজকরা জানায়, কর মেলায় আবাসিক হোল্ডিং মালিকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। বকেয়াসহ চলতি বছরের কর একসঙ্গে পরিশোধ করলে ৪০ শতাংশ পর্যন্ত মওকুফ সুবিধা পাচ্ছেন নাগরিকরা। এই ঘোষণার পর থেকেই নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া দেখা গেছে।বিভিন্ন জোনে কর পরিশোধে দীর্ঘ লাইন ও ভিড় লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ‘জনগণের রাজস্ব আয়ই নগর উন্নয়নের মূল চালিকাশক্তি। একটি আধুনিক, পরিকল্পিত ও স্বনির্ভর নগর গড়ে তুলতে নাগরিকদের কর প্রদানের বিকল্প নেই। নগরবাসীর করের অর্থ দিয়েই রাস্তা, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, আলোকায়ন ও নাগরিক সেবার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

 

তিনি আরো বলেন, ‘কর প্রদান শুধু দায়িত্ব নয়, এটি নগর উন্নয়নে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করছি। কর মেলার মাধ্যমে হয়রানিমুক্ত পরিবেশে সহজে কর পরিশোধের সুযোগ সৃষ্টি করা হয়েছে।’

 

প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান বলেন, ‘কর আদায় বৃদ্ধি পেলে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে। নগরবাসীর সুবিধার্থে ডিজিটাল পদ্ধতিতে কর ব্যবস্থাপনা সহজীকরণ ও সেবার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে।


More News Of This Category