শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীর উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে একসাথে কাজের অঙ্গীকার

নিজস্ব প্রতিনিধি / ৪৫ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে নগরীর ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১২ মে) দুপুরে নগর ভবনে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন চেম্বারের নেতারা। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নগর উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, যানজট নিরসন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রাজশাহীকে আরও আধুনিক, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা।

 

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। রাজশাহীকে আরও সুন্দর, সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

সাক্ষাৎকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ হাসেন আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুর রহমান (শান্তন), সহ-সভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবং সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

 

সভায় চেম্বার নেতৃবৃন্দ রাসিকের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং নগরীর সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

 


More News Of This Category