শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পাম্প থেকে সিলিন্ডারে গ্যাস নেওয়ার অভিযোগ, ১ লাখ টাকা জরিমানা

অনলাইন ড্রেস / ৩৫ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পাম্প থেকে সিলিন্ডারে গ্যাস নেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকার রাসা ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত (ব্রাহ্মণবাড়িয়া) সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

 

ইফতেখারুল আলম রিজভী জানান, পাম্প থেকে আবাসিক কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস নেওয়ার প্রক্রিয়াকে ‘ক্রস ফিলিং’ বলা হয়। এভাবে এলপি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণে প্রাণনাশ এমনকি পরিবারের সব সদস্যের মৃত্যুর মতো দুর্ঘটনা এখন প্রায়ই ঘটছে।

 

 

তিনি জানান, নিয়ম অনুযায়ী, এলপিজি সিলিন্ডারে নেওয়ার জন্য উপযুক্ত অবকাঠামো ছাড়াও বিস্ফোরক অধিদপ্তরসহ বেশ কিছু সংস্থার লাইসেন্স এবং নির্দিষ্ট কিছু শর্ত মানা বাধ্যতামূলক। কিন্তু কিছু প্রতিষ্ঠান সেটা না করে নিজেরাই গোপনে ছোট-বড় সিলিন্ডার অবৈধভাবে ভরছে।

 

তিনি আরো জানান, দুপুরে সুহিলপুর এলাকার ‘রাসা ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনে’ অভিযান চালিয়ে ‘ক্রস ফিলিং’ এর সত্যতা পাওয়া যায়। ফিলিং স্টেশনের মালিক চৌধুরী মাহবুবুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।


More News Of This Category