শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সিলেটে বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

অনলাইন ড্রেস / ২৫ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সিলেট নগরীতে বিয়ের প্রলোভনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় আরো একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

 

র‌্যাব-৯ সূত্র জানায়, ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা।

 

 

তিনি ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। ধর্মীয় উদ্দেশ্যে তিনি সিলেটের শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য আসেন

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, সোমবার (১১ মে) দিবাগত রাতে সিলেটের শাহপরান এলাকায় এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে ভুল বুঝিয়ে নগরের লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েক ব্যক্তি এবং আরো কিছু সিএনজিচালিত অটোরিকশার চালক মিলে ভুক্তভোগীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনার পর সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র‌্যাবকে খবর দেন। পরে র‌্যাব-৯ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করে। অভিযানে একটি অটোরিকশা ও একটি ধারালো অস্ত্র (ছুরি) জব্দ করা হয় বলে জানায় র‌্যাব-৯। তবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি র‌্যাব।

 

র‌্যাব-৯-এর সিপিএস কম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যও মিলেছে। পলাতক একজন অটোরিকশাচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতীত অপরাধের তথ্য যাচাই করা হচ্ছে।

 

 

পুরো চক্রটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।’


More News Of This Category