মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রতিটি বেহাল ও অবহেলিত সড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। তিনি বলেছেন, নতুন সড়ক নির্মাণে আমরা কাজ করছি। দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় বগুড়ার আদমদীঘিতে ১ হাজার মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল মহিত তালুকদার বলেন, যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ঠিকাদার আব্দুল আলীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা, ইউপি সদস্য এমদাদুল, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সোহেল, এখলাস, রতন, বাবু ও জাহিদুল প্রমুখ।