শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরে প্রাইভেটকার থামিয়ে আইনজীবীর কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ

বিশেষ প্রতিনিধি / ১২৫ প্রকাশিত সময়:
সোমবার, ১১ মে, ২০২৬

ফরিদপুরে প্রাইভেটকার থামিয়ে আইনজীবীর কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা বাংলাদেশ।

ফরিদপুরে প্রাইভেটকার থামিয়ে এক আইনজীবীর কাছ থেকে মানবাধিকার কর্মীর পরিচয় দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

ভুক্তভোগী সুদীপ্ত গুহ আশিষ রাজবাড়ী জেলার বিশিষ্ট আইনজীবী চিত্র রঞ্জন গুহর ছেলে। তিনি জানান, পেশায় তিনি একজন আইনজীবী। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ও কনটেন্ট তৈরি করতে পছন্দ করেন। গত রাতে নদীর তীরবর্তী এলাকার কিছু ভিডিও ও ছবি ধারণ করার উদ্দেশ্যে নিজস্ব প্রাইভেটকার নিয়ে বের হন।

 

তিনি বলেন, ফরিদপুরের উত্তর কমরপুর জোদ্দার বাড়ির সামনে পৌঁছালে ৪ থেকে ৫ জন ব্যক্তি দুটি মোটরসাইকেলযোগে এসে তার গাড়ির গতি রোধ করে। অভিযুক্তদের মধ্যে কে এম জাফরের নেতৃত্বে ছিটু, মাসুম, রাতুলসহ আরও কয়েকজন ছিলেন বলে দাবি করেন তিনি।

 

সুদীপ্ত গুহ আশিষের অভিযোগ, অভিযুক্তরা নিজেদের মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। প্রথমে তার কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। পরে সেই দাবি কমিয়ে ২ লাখ টাকায় আনা হয়। একপর্যায়ে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা এবং অন্য একটি বিকাশ নম্বরে আরও ২০ হাজার টাকা নেওয়া হয়।

 

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তার গাড়ি তল্লাশির নামে হয়রানি করে এবং তাদের কাছে থাকা মাদকদ্রব্য তার গাড়িতে রেখে তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করে। নিজের সম্মান ও জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে বাধ্য হয়ে মোট ৩০ হাজার টাকা দেন বলে জানান তিনি।

 

ভুক্তভোগী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা


More News Of This Category