শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভালুকায় আগুনে পুড়ল পোশাক কারখানা

অনলাইন ড্রেস / ৩৮ প্রকাশিত সময়:
সোমবার, ১১ মে, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় এসকিউ গ্রুপের প্রতিষ্ঠান ‘বিরিকিনা’ নামক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। কারখানাটির অবস্থান উপজেলার সীমান্তবর্তী হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায়। রবিবার (১০ মে) রাতে এই ঘটনা ঘটে। তবে আগুনের ওই ঘটনায় কোনো শ্রমিক হতাহত হননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত এসকিউ গ্রুপের প্রতিষ্ঠান ‘বিরিকিনা’ নামক পোশাক কারখানায় ষষ্ঠ তলায় একটি এয়ারকুলার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ওই সময় ষ্প্রিং কলার ফেটে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দে কারখানার নিজস্ব প্রশিক্ষিত ফায়ার ফাইটিং টিমের সদস্যরা তাৎক্ষণিক অগ্নিনির্বাপণ কাজ শুরু করেন ও ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কারখানার নিজস্ব ফায়ার ফাইটিং টিমের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ও প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। একটি এয়ারকুলার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। তবে, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। ওই ঘটনায় কোনো শ্রমিক হতাহতের খবর পাওয়া যায়নি।


More News Of This Category