শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত

অনলাইন ড্রেস / ৩৮ প্রকাশিত সময়:
সোমবার, ১১ মে, ২০২৬

বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে হাসপাতালে প্রবেশ করেন তিনি। এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের ডায়ালাইসিস টেকনিশিয়ান জসিম মাতুব্বরকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার অবস্থা তেমন একটা ভালো নয়।

 

 

তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার ওপর সার্বক্ষণিক খেয়াল রাখার। রোগীদের অভিযোগ এ হাসপাতালটিতে দালালরা অহরহ প্রবেশ করে রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে তাই অনতিবিলম্বে অভিযান পরিচালনা করে দালালদের আটক করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ভিতর-বাহির অপরিচ্ছন্ন থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে তা ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার নির্দেশ দেন।

জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর তিনি নগরীর আমানতগঞ্জে অবস্থিত উদ্বোধনের অপেক্ষায় থাকা শিশু হাসপাতাল পরিদর্শনে যান।

 

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দ্রুত হাসপাতাল উদ্বোধনের। আগামী তিন চার মাসের মধ্যে হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে উদ্বোধন করা হবে। জুলাই মাসের মধ্যে জনবল নিয়োগ দেয়া হবে। পূর্বের সরকার কোন অর্থ রেখে যায়নি, একই সাথে স্বাস্থ্য বিভাগে তেমন একটা জনবল নিয়োগ দেয়নি।

 

তাই এখানে সংকট রয়েছে।

এরপর তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেলকলেজ হাসপাতাল পরিদর্শন করেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইতোপূর্বে যারা ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে ছিলেন তারা বরিশালে স্থানীয় জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও ঢাকায় অবস্থান করতেন তাই হাসপাতাল ব্যবস্থাপনা সঠিকভাবে হতো না। তাই হাসপাতাল ব্যবস্থাপনার দায়িত্বে বরিশালে যারা অবস্থান করেন তেমন জনপ্রতিনিধিদের দেয়া হবে কিনা আমি এক প্রশ্নের জবাব মন্ত্রী বলেন একজন মন্ত্রীকে সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যকে সদস্যকে সদস্য করে শিগগির হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হবে।

 

 


More News Of This Category