শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মহম্মদপুরে জুয়া(তাস) খেলার অপরাধে ৬ জন গ্রেপ্তার; আদালতে প্রেরণ

বাঁধন সরকার, বার্তা সম্পাদক / ২৬ প্রকাশিত সময়:
সোমবার, ১১ মে, ২০২৬

মহম্মদপুরে জুয়া(তাস) খেলার অপরাধে ৬ জন গ্রেপ্তার; আদালতে প্রেরণ

 

বাঁধন সরকার, বার্তা সম্পাদক

 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ধোয়াইল এলাকায় তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহম্মদপুর থানা পুলিশ। আজ (সোমবার) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ ভ্যানে করে মাগুরা আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. মোঃ হাসানুর শেখ (৪৫)

২. রিপন মোল্যা (৩৫)

৩. হারুন বিশ্বাস (৫০)

৪. ইউনুস শেখ (৩৫)

৫. আবুল শেখ (৫৫)

৬. নান্নু মিয়া (৪৫)

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদপুরের ধোয়াইল এলাকায় প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এলাকায় মাদক ও জুয়ার মত সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

তথ্যসূত্র: মহম্মদপুর থানা, মাগুরা।


More News Of This Category