শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাটের রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি / ৫১ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে এ অভিযান চালানো হয়। �

 

অদ্য রোববার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সড়ক জনপথ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

 

অভিযান চলাকালে মহাসড়কের সরকারি জায়গা দখল করে নির্মিত বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে যান চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কেশরহাট এলাকায় মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও অবৈধ দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনাকারী দায়িত্বপ্রাপ্ত অফিসার জানান, সড়ক ও জনপথের জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এছাড়া মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।


More News Of This Category