শিরোনামঃ
৪২ দিনের মাথায় ফের বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মাননা দিচ্ছে জাতিসংঘ ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে কাল মে মাসে মব সহিংসতায় নিহত ৩২ : এমএসএফ চিড়িয়াখানাতেও সেই মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখায় চাকরি গেল কিউরেটরের সারা দেশে বাড়বে তাপমাত্রা পে স্কেল বাস্তবায়ন : প্রথম ধাপেই শতভাগ বেসিক দাবি তামাকের প্রলোভন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৪২ দিনের মাথায় ফের বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
রবিবার, ৩১ মে, ২০২৬

দেশের বাজারে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।

 

 

তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রবিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এই মূল্য আগামীকাল ১ জুন থেকে কার্যকর হবে।

 

নতুন মূল্য অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১১৫ টাকা রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল মধ্যরাত থেকে ভোক্তা পর্যায়ে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধার

ণ করা হয়।

 


More News Of This Category