শিরোনামঃ
৪২ দিনের মাথায় ফের বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর সম্মাননা দিচ্ছে জাতিসংঘ ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে কাল মে মাসে মব সহিংসতায় নিহত ৩২ : এমএসএফ চিড়িয়াখানাতেও সেই মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখায় চাকরি গেল কিউরেটরের সারা দেশে বাড়বে তাপমাত্রা পে স্কেল বাস্তবায়ন : প্রথম ধাপেই শতভাগ বেসিক দাবি তামাকের প্রলোভন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
রবিবার, ৩১ মে, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফসল হচ্ছে এই জঙ্গল সলিমপুর। জঙ্গল সলিমপুর থেকে কোনো সাধারণ অধিবাসীকে আমরা উচ্ছেদ করব না।

 

 

কিন্তু এখানে কোনো সন্ত্রাসী গ্রুপের অস্তিত্ব থাকবে না। এখান থেকে আমরা সন্ত্রাসীদের উচ্ছেদ করব।

রবিবার (৩১ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টাব্যাপী চট্টগ্রামের সর্বস্তরের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

 

স্বরামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। জনগণকে একটি আরামদায়ক জীবন দেওয়ার জন্য যা যা করা দরকার, আমরা তা-ই করব। মাদক, সন্ত্রাসসহ কোনো অবৈধ বাণিজ্য দেশে চলতে দেওয়া হবে না। এখানে রাষ্ট্রের ভেতরে অন্য কোনো রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না।তিনি আরো বলেন, ‘জঙ্গল সলিমপুরে সরকারি খাস জায়গায় কারাগার নির্মাণসহ, বিভিন্ন সংস্থার ভবন নির্মাণে সরকারের কিছু পরিকল্পনা রয়েছে। আমি আবারও আশ্বস্ত করছি, এখানে কোনো সাধারণ জনগণকে উচ্ছেদ করা হবে না, শুধু সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।’

 

এ সময় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। জনগণকে একটি কমফোর্ট লাইফ দেয়ার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। দেশে মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি- এই চারটি অপরাধকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবেলা করা হবে।

 

 

কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য তাদের বয়স নির্ধারণ, অপরাধ নিয়ন্ত্রণে আইন সংশোধন করার উদ্যোগ নেয়া হচ্ছে। কোনো অবৈধ বাণিজ্য দেশে চলতে দেয়া হবে না। এখানে রাষ্ট্রের ভিতরে অন্য কোনো রাষ্ট্র গড়ে উঠতে দেয়া হবে না।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, এসপি মাসুদ আলমসহ বিভিন্ন সংস্থা প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।


More News Of This Category