শিরোনামঃ

২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনা : র‌্যাব

অনলাইন ডেক্স
২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনা : র‌্যাব
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দায়িত্বরত দুই গেটম্যান ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কুমিল্লার পদুয়ার বাজারে বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক এ তথ্য জানান।

তিনি বলেন, কুমিল্লায় দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান।এ ঘটনায় দায়িত্বে অবহেলায় অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে (৪১) মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। তিনি এ ঘটনায় করা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।

 

উল্লেখ্য, গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।এই ঘটনায় বাসের যাত্রী নিহত সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় ওই রেলক্রসিংয়ের ২ গেটম্যানকে আসামি করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।