সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

২৭ এপ্রিল যশোর যাবেন তারেক রহমান

অনলাইন ডেক্স / ২৯ প্রকাশিত সময়:
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

আগামী ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তার প্রথম সরকারি সফর।

সোমবার (৬ এপ্রিল) রাতে খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, ‘সুসংবাদ! মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন।(সম্ভাব্য তারিখ: ২৭ এপ্রিল ২০২৬ ইং)।’

 

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, প্রধানমন্ত্রী যশোর আসবেন এটি নিশ্চিত হয়েছে। সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উলাশী খাল ও ৫০০ শয্যার হাসপাতালের উদ্বোধন করবেন।এরপর বিকেলে ঈদগাহ ময়দানে সমাবেশে অংশ নেবেন।


More News Of This Category