সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

১৭ মার্চ থেকে কুয়েটে ১০ দিনের ঈদের ছুটি

অনলাইন ডেস্ক / ২৭ প্রকাশিত সময়:
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১৭ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত পবিত্র শবেকদর, পবিত্র জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্ধ থাকবে। তবে ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিরাপত্তা শাখা, প্রধান প্রকৌশলীর কার্যালয় (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, জরুরি প্লাম্বিং ও রিপেয়ারিং এবং জরুরি বৈদ্যুতিক মেরামত) এবং মেডিকেল সেন্টার এই ছুটির আওতাভুক্ত থাকবে না।

 

এছাড়া, ২৬ মার্চ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

 

কর্মসূচির মধ্যে ২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১ নম্বর কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’-এর পাদদেশে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বেলা সোয়া ১১টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১ নম্বর কক্ষে আলোচনাসভা, সকাল সাড়ে ১১টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

 

এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবে।

 


More News Of This Category