শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হিলি স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা অনুষ্ঠিত

অনলাইন ড্রেস / ২৪ প্রকাশিত সময়:
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আরো গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। হিলি কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ সভায় বন্দরের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে হিলি কাস্টমস হাউসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হিলি স্থলবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস সন্তোষ সরেন।সভায় ই-সিস্টেম (ই-ইনভয়েস ও ই-ডকুমেন্টেশন) বাস্তবায়নের অগ্রগতি, ম্যানিফেস্ট সংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ, পণ্য খালাস প্রক্রিয়া আরো সহজ ও দ্রুততর করা এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

 

 

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও বন্দরের অন্যান্য অংশীজনরা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন এবং কার্যক্রম আরো কার্যকর করার জন্য বিভিন্ন প্রস্তাবনা দেন।সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে হিলি স্থলবন্দরকে আরো কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন বন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব।


More News Of This Category