শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হিলিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৫-১০ টাকা

অনলাইন ড্রেস / ৪১ প্রকাশিত সময়:
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

উত্তরের জেলা দিনাজপুরের হিলি বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে। বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

 

রবিবার (২৬ এপ্রিল) সকালে হিলি বাজারে সরজমিনে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানে নতুন ‘হালি’ জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০-৩৫ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ৪০ টাকা। তবে বাজারের কোনো দোকানেই এখন আর পুরনো ‘মুড়িকাটা’ পেঁয়াজ দেখা যাচ্ছে না।

 

 

বিক্রেতারা জানান, মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হয়ে আসায় বাজারে সরবরাহ কমে গিয়েছিল, ফলে গত সপ্তাহে দাম কিছুটা বেড়েছিল। তবে বর্তমানে নাটোর, রাজশাহী ও পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে হালি জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। এসব এলাকা থেকে নতুন পেঁয়াজ বাজারে আসায় সরবরাহ এখন আগের চেয়ে অনেক বেশি।

 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘‌বর্তমানে মোকামে পেঁয়াজের আমদানি অনেক বেশি।

 

 

আগে আমাদের ১০০০-১৩০০ টাকা মণ দরে পেঁয়াজ কিনতাম, যা এখন আমরা ৮০০-১০০০ টাকার মধ্যে কিনতে পারছি। পাইকারি পর্যায়ে দাম কমায় খুচরা বাজারে কম দামে বিক্রি করছি। সরবরাহ ঠিক থাকলে দাম আরো কমবে।


More News Of This Category