রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হামলার পর থেকে বন্ধ রয়েছে বেশির ভাগ দরগাহ-মাজার

অনলাইন ডেক্স / ২১ প্রকাশিত সময়:
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে গিয়ে দেখা যায়, হাতে গোনা কয়েকজন দর্শনার্থী। তাদের মধ্যে মো. আলাউদ্দিন আহম্মেদ নামের একজন ছিলেন। সাভারের বাসিন্দা আলাউদ্দিন আগে সুযোগ পেলেই মাজারে ছুটে আসতেন। তিনি বললেন, ‘মাজারে এখন নিরাপদ লাগে না। মানুষ আসে না। ভক্ত পাগল-ফকিররা এখন মাজারে না এসে রাস্তায় রাস্তায় ঘুরছে।’

ঢাকার হাইকোর্ট এলাকায় হযরত হাজি খাজা শাহবাজ (রহ.) মাজার, রমনার খাজা শরফুদ্দীন চিশতি (রহ.) মাজার, আজিমপুরের দায়রা শরিফ, পুরানা পল্টন মোড়ে পীর ইয়ামেনি (রহ.) মাজার, গুলিস্তানে গোলাপশাহ্ মাজার, চকবাজারে শাহ নেয়ামত উল্লাহ বুরাইন চিশতি (রহ.) মাজার এবং মিরপুর-১-এ অবস্থিত হযরত মুসা শাহ (রহ.) মাজারেও আগের চেয়ে অনুষ্ঠান ও দর্শনার্থী হ্রাস পেয়েছে। আগে এসব মাজারে থাকা দুস্থ মানুষদের দুই বেলা খাবার দেওয়া হলেও এখন কোনো কোনোটিতে খাবার বিতরণ বন্ধ রয়েছে।

সেন্টার ফর সুফি হেরিটেজের প্রতিবেদনের বরাত দিয়ে আজকের পত্রিকা জানিয়েছে, মাজারে হামলায় দেশের কয়েকটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীদের ইন্ধন ছিল। প্রতিষ্ঠানটি সরকারের প্রতি অবিলম্বে এ ধরনের হামলা বন্ধে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে।

মাজারে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘কারো মতাদর্শ পছন্দ না হলে, তাদের ওপর হামলা করার এ ঘৃণ্য অপরাধ বন্ধ করতে হবে। বিচার হলে এ ধরনের হামলা বারবার হতো না। তাই বিচার হতেই হবে। প্রতিটি ঘটনার তদন্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারকে আরো কঠোর হতে হবে। পাশাপাশি জন-আন্দোলন গড়ে তুলতে হবে।’


More News Of This Category