স্থাপনা নির্মাণে প্রকৃতি সংরক্ষণে সচেষ্ট থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ড্রেস
স্থাপনা নির্মাণে প্রকৃতি সংরক্ষণে সচেষ্ট থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

স্থাপনা নির্মাণে প্রকৃতি সংরক্ষণে সচেষ্ট থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

 

স্থাপনা বিনির্মাণে প্রকৌশলীদের প্রকৃতি সুরক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যতটুকু সম্ভব প্রকৃতিকে আঘাত না করে প্রকৃতিকে নষ্ট না করে স্থাপনা গড়তে হবে।

 

প্রকৃতিকে সংরক্ষিত রাখতে পারলে দিনে শেষে তা আমাদের সবার উপকারে আসবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, ওসমানী উদ্যান বহু বছর বন্ধ ছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তা সুন্দরভাবে সংস্কার করে এবং স্মৃতিস্তম্ভ নতুন নির্মাণের পর আজ উদ্বোধন করেছি।

 

 

 

 

 

 

প্রকৃতি সংরক্ষণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওসমানী উদ্যান তৈরি করতে গিয়ে অনেক বৃক্ষ কাটা হয়েছে। স্থাপত্যশিল্পের সঙ্গে সম্পৃক্তদের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন, যতটুকু সম্ভব প্রকৃতিকে আঘাত না করে প্রকৃতিকে নষ্ট না করে স্থাপনা গড়ে তুলি। দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে স্থাপনা বানাতে হবে। তারপরও যতটুকু সম্ভব প্রকৃতিকে সংরক্ষিত রাখতে পারি দিন শেষে তা আমাদের উপকারে আসবে।

 

 

 

কয়েক দিন আগে রাজধানীর হাসপাতাল সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তুলনামূলকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ বা পরিচ্ছন্নতা কিছুটা ভালো। সরকারি হাসপাতালগুলো বা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসভবনের চেয়ে।

 

 

প্রধানমন্ত্রী বলেন, যারা ওসমানী উদ্যান ও স্মৃতিস্তম্ভ দেখতে আসবেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, এখানকার পরিবেশ নষ্ট হয় বা ময়লা হয় এমন কাজ করা থেকে বিরত থাকব। এখানকার দেখাশোনার দায়িত্বে যারা থাকবেন, তাদের সহযোগিতা করব। জুলাই স্মৃতিস্তম্ভসহ পুরো স্থাপনাটি সরকারি সম্পত্তি।

 

তাই যারা এখানে আসবেন তাদের প্রতি আহ্বান থাকবে, যেন এই পরিবেশটি পরিচ্ছন্ন থাকে এবং সুন্দর থাকে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।